Monday, 8 August 2022

প্রতিশোধ (প্রাপ্তবয়স্ক) -- রূপসা রায়

প্রতিশোধ (প্রাপ্তবয়স্ক) -- 
রূপসা রায় 

পরনে নেটের শাড়ি, হাতকাটা ব্লাউজ, লাল লিপস্টিক, কালো আইলাইনার আর চড়া মেকাপে নিজেকে সাজিয়ে তোলে অনন্যা। সুডৌল স্তন, উদ্ধত নিতম্ব ফুটে উঠছে শাড়ি ভেদ করে। 
সাজ শেষ করে আয়নার সামনে থেকে উঠতেই অনন্যা লক্ষ্য করে তার স্বামী অলোকেশ তার দিকে তাকিয়ে, দৃষ্টি খেলে যাচ্ছে শরীরের আনাচে কানাচে। 
- "এই বলছি, রাতে কি বানাতে বলবো মালতি দি কে?"
অলোকেশ - "যা খুশি।" ভারি নির্বিকার চিত্তে উত্তর দেয়। 
অনন্যা - "উফ এতো উদাসীনতা কেনো তোমার? আমার শরীর আর খাওয়া এই দুটো নিয়ে এতো উদাসীনতা মেনে নেওয়া যায়না। "
অলোকেশ ভয় চোখে তাকালো, ঢোক গিলে প্রশ্ন ছুড়লো - "মানে?"
অনন্যা - "ওমা সেকি! ভুলে গেলে সব! সেই যে আমার উনিশ বছর যখন, আমায় আনলে বিয়ে করে। তখন তোমার বয়স ত্রিশ। টেস্টোস্টারণের নেশায় প্রতি রাতে আমায় ধর্ষণ করতে, পাশবিক জানোয়ারের মতো আমার শরীরটা খুবলে খুবলে খেয়ে আঁশ মেটাতে। কিন্তু আমি সেভাবে সঙ্গ দিতে পারতাম না তাই বাইরেও টিনা, সহেলি ওদের সাথে ফ্ল্যাটের বিছানায় উদ্দাম যৌনসুখ। রান্নাটাও ভালো পারতাম না, কাজের লোক রাখলে ঠিকই তবে তোমার রান্না আমায় করতে হত। আর রোজ খুন্তির ছ্যাঁকা, সিগারেটের জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিতে আমার বুক। সব ভুলে গেলে নাকি? শারীরিক সন্তুষ্টি দূরে থাক, শুধু ব্যাথা পেয়েছি আমি! তো আজ তো আমি পরিপূর্ণ একদম। এবার এসো আমার কাছে! তোমার শরীরকে সম্পূর্ণ সন্তুষ্ট করতে পারবো আমি, আমারো শারীরিক ক্ষুধা আছে সেটা না মেটাতে পারলে আমায় এবার অন্য পুরুষের কাছে যেতেই হবে তাই না? শরীরী খিদে মিটবে না বলে বাচ্চা নাওনি উপোস থাকতে হবে বলে কিন্তু আমার যে চাই অলোকেশ.."
অলোকেশ চিৎকার করে ওঠে - "অনন্যা!!"
কলিংবেল বাজার শব্দে বলে ওঠে অনন্যা - "তুমি থাকো, মনে হয় আমার অফিসের গাড়ি এসে গেছে। আমি কাল সকালে বাড়ি আসবো ঠিক আছে? আসি কেমন?" 
দু বছর ধরে প্যারালাইসিস অলোকেশ। কোমরের নিচ থেকে কাজ করেনা আর, পুরুষাঙ্গ তার কার্যক্ষমতা হারিয়েছে। এতদিন ধরে অনন্যার ওপর করে আসা অত্যাচারের প্রতিশোধ কি এটাই? 
অনন্যাকে ঠিক সুবিধার লাগছেনা। তাহলে কি ও যেমন অনন্যা থাকতেও সহেলি, টিনা ওদের সাথে.. তেমনকি অনন্যাও? অপরাধের বদলা হিসাবে প্রতিশোধটা গুছিয়ে নিচ্ছে অনন্যা।

No comments:

Post a Comment

অসিত কুমার পাল--নারী জীবনের সার্থকতা

অসিত কুমার পাল-- নারী জীবনের সার্থকতা ____________________ সমীরণ একটা বখে যাওয়া ছেলে, বয়স চব্বিশ পঁচিশ । তার বাবা ফুটপাতের খুচ...