Showing posts with label শর্মিষ্ঠা ঘোষ. Show all posts
Showing posts with label শর্মিষ্ঠা ঘোষ. Show all posts

Sunday, 7 August 2022

যব্ উই মেট--শর্মিষ্ঠা ঘোষ

যব্ উই মেট--
শর্মিষ্ঠা ঘোষ

দেখা হওয়ামাত্রই বুকের মধ্যে অবিরাম হাতুড়ি পেটা। এতদিন পরে, হঠাৎ কেন সামনে আসা! কিছু বলতে এসেছে? নাকি শুনতে?!  আমার তো কান্না আসে না। আবার জিজ্ঞেস করতেও পারব না "ভালো আছো?" একথার অর্থ আমি ভালো নেই। অতীতের কথা তুলব না। পাঁচালী না পসন্দ। বর্তমানকে আঁকড়ে জড়িয়ে বাঁচি। তবে তাকিয়ে কেন? সময়ের ভারে দৃষ্টিশক্তির দূর্বলতা! মনে হয় না। তবে? ও মা! চোখে জল...তাহলে কি টোল খাওয়া পাত্রের বিকৃত জলাকারের মত মনের জলছবি? 
একটা সময় ছিল, যখন তোমাকে আর নিজেকে নিয়ে বৃত্ত এঁকেছিলাম। যখন দেখলাম, বৃত্তটি কেন্দ্রহীন, আর আমি ঘুরন্ত লাট্টুর মতো কেঁপে কেঁপে অকারণ পাক খেয়ে ক্লান্ত হয়ে পড়ছি, তখন বৃত্তটির আলনার আর্টারি (ulnar artery)তে ব্লেড চালিয়ে কেন্দ্রহীন সরলরেখার মতো সড়ক বানিয়ে একা হাঁটা শুরু করেছি।
মানুষের মনে হয় দুটি মন। এতকিছু বোধহয় এক মনে ভেবেছি। সাথে সাথে অন্য মনে হিসেবনিকেশ সেরে নিয়েছি, কতক্ষণ ধরে তাকিয়ে আছে। মনে মনে হাসলাম, তুমি যত তাকাবে ততই আমার জয়। নাহহহ্ বরং এভাবে ভাবতে ভালো লাগছে, যত তাকাবে ততই তোমার পরাজয়...

অসিত কুমার পাল--নারী জীবনের সার্থকতা

অসিত কুমার পাল-- নারী জীবনের সার্থকতা ____________________ সমীরণ একটা বখে যাওয়া ছেলে, বয়স চব্বিশ পঁচিশ । তার বাবা ফুটপাতের খুচ...