Showing posts with label মনীষা কর. Show all posts
Showing posts with label মনীষা কর. Show all posts

Sunday, 7 August 2022

অভির প্রেম--মনীষা কর


অভির প্রেম--
মনীষা কর

অভি কিছুদিন ধরে বেশ বুঝতে পারছে  যে সে পিউকে  ভালবেসে ফেলেছে । পিউই তার প্রথম প্রেম । তাকে ছাড়া যে সে বাঁচতে পারবে না এটা সে মনে প্রাণে উপলব্ধি করেছে ।
আজ খুব খুশি খুশি অভি পিউর কাছে গেল। যাবার সময় মনে মনে প্রতিজ্ঞা করে গেছে, যে করেই হোক আজ তার মনের কথাটি পিউকে বলবেই।
যেমন তেমন করে অভি পিউকে বলেই ফেলল "আমি তোমাকে ভীষণ ভালবাসি পিউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার হাতে হাত রেখেই পার করতে চাই জীবনের সুখ দুঃখের দিনগুলি ",। 
পিউ একটুও অবাক না হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ধরা গলায় বলল, "আমিও তোমাকে ভীষন ভালবাসি গো, কিন্তু তুমি বলতে অনেক দেরি করে ফেললে। দুদিন আগেই যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে।"



অসিত কুমার পাল--নারী জীবনের সার্থকতা

অসিত কুমার পাল-- নারী জীবনের সার্থকতা ____________________ সমীরণ একটা বখে যাওয়া ছেলে, বয়স চব্বিশ পঁচিশ । তার বাবা ফুটপাতের খুচ...