জাহেদুল ইসলাম
বাজারে যাবার আগে বৌ বলে দিল কিছু টাটকা তাজা সবজি কিনতে। প্রয়োজনে এক দু টাকা বেশি দিয়ে হলেও ভালো ভালো সবজি যেন কিনে আনি। টাকা বাঁচানোর চেষ্টা যেন না করি। আমার আবার বাজার ঘুরে ঘুরে বাজার করার শখ নেই। এক দোকান থেকেই সব কিনে নি। টমেটো, বেগুন, শিম, নতুন আলু, ফুলকপি, গাজর বলে বলে দিচ্ছি আর দোকান দার মেপে মেপে ব্যাগে ভরছেন। নতুন ক্রেতা আসায় আমার থেকে মনোনিবেশ তাঁর দিকে গেলো। নতুন ক্রেতার সাথে তাঁর স্ত্রীও এসেছেন বাজারে। স্বামী বিক্রেতার দাঁড়িপাল্লায় আলু তুলে দিয়ে দিলেন তখন তাঁর স্ত্রী জিজ্ঞাসা করলেন, কেজি কত?
দোকানদার দাম বলতেই ভদ্র মহিলা তাঁর স্বামীকে বললেন, কুড়ি টাকা বেশি। চলো, অন্য দোকানে যাই আঠারো টাকায় এক কেজি পেলে দুটো টাকা থাকবে। দোকানদারের দাঁড়িপাল্লা থেকে আলু নেমে গেলো। পরে দোকানদার আমার সমস্ত সবজি দিতে থাকলেন। আমি আমার স্ত্রীর সাথে উক্ত ক্রেতার স্ত্রীর মানসিকতা মেলানোর চেষ্টা করলাম। আমার স্ত্রী দুটো টাকা বেশি খরচ করে হলেও ভালো সবজি চায়। অথচ ঐ ভদ্র মহিলা দুটো টাকা বাঁচাতে চান, পাঁচটা তরকারি পাঁচ দোকান থেকে কিনে যদি পাঁচ দু গুণে দশ টাকা বেঁচে যায় তবে নিশ্চয় সে দশ টাকা দিয়ে বাচ্চার জন্য কিছু ভাজাপোড়া নিয়ে যেতে পারবেন। আমার স্ত্রী স্বাস্থ্য সচেতন, নাকি উক্ত ক্রেতার স্ত্রীর স্বাস্থ্য সচেতন বুঝতে পারলাম না। তবে উক্ত ক্রেতার বৌ যে সংসারকে দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা করছেন এটাই তফাৎ।।
No comments:
Post a Comment